২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কনের সাথে দু’পাত্রের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও এলাকায় সোমবার এক কনের সাথে দু’পাত্রের বিয়ে নিয়ে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এলাকাবাসী সূত্র জানায়, নয়াগাঁওয়ের এক কনের (সাহিদা বেগম) সাথে শহরের হাটলক্ষীগঞ্জের বাসিন্দা আমির হোসেনের বিয়ে ঠিক হয়। একই গ্রামের অপর পাত্র আহম্মেদ ও একই কনেকে বিয়ে করতে চায়। ফলে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন তার বন্ধুদের নিয়ে সংঘর্ষ বাধিয়ে দেয়। সংঘর্ষে আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো হিরা (১৮), শফিকুল (২০), রনি শেখ (২০), মামুন মিয়া (১৯), নাদিম (২০) ও সুমন (২১)।