২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিচারক হত্যার আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঝালকাঠিতে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার ঘটনায় আটককৃত সুলতান হোসেনকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র এএসপি মুন্সী আতিকুর রহমানের দশদিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে প্রথমশ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলার মধ্যে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় সুলতান হোসেনকে ২নং আসামি করে চার্জশিট দেয়া হয়েছিলো। সেসময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়। এবারের রিমান্ড দেওয়া হয়েছে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য।