২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বেকার সমস্যা দুর করা সম্ভব: পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অমিত সম্ভাবনাময় পর্যটন শিল্পের যথাযথ বিকাশের মাধ্যমে বেকার সমস্যা দুর করাসহ দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত ‘দেশের পর্যটনের সম্ভাবনা ও করণীয়’ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব একেএম জাফর উল্লাহ খান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. মহফুজুল হকসহ মন্ত্রণালয় ও করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে পর্যটন একটি শিল্পে পরিণত হয়েছে। দেশীয় পর্যটনের ওপর গুরুত্ব দিয়ে তিনি পাহাড়পুর, ময়নামতি, কান্তাজি মন্দির, উপজাতীয় সংস্কৃতি, সমুদ্র সৈকত, সুন্দরবনকে তুলে ধরার কথা বলেন।

প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রামকে একটি আদিবাসী গ্রাম হিসেবে নির্মাণ করার পরামর্শ দেন এবং ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনসটিটিউটকে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ্যাফিলিয়েশনের মাধ্যমে ডিগ্রি প্রদান করার লক্ষ্যে কাজ করার আহব্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব বলেন, পর্যটন স্পর্শকাতর খাত হলেও বাংলাদেশ পর্যটন করপোরেশন সুনামের সাথে সকলকে সেবা দিয়ে আসছে। পর্যটন করপোরেশনের অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার চেষ্টা করতে সংশ্লিষ্টদের প্রতি আহব্বান জানান।