‘ক্রসফায়ারে’ জঙ্গি সন্তানের মৃত্যূ চান অসহায় পিতা -- মাতা
গাজীপুরে গ্রেফতারকৃত জেএমবি সন্তানের ‘ক্রসফায়ারে’ মৃত্যূ কামনা করেছেন এক অসহায় পিতা -- মাতা।
শনিবার সন্ধ্যায় টেলিভিশনে গ্রেফতারকৃত জেএমবি’র আত্মঘাতি দলের সদস্য একেএম ওহিদুল ইসলাম ওয়াসিমের (২৪) জবানবন্দী দেখে তার বাবা আব্দুস সালাম ও মা জামিলা খাতুন সন্তানের জঙ্গি তৎপরতা সম্পর্কে অবহিত হন।
এরপর তাদের কালিয়াকৈরের বাসায় এলাকাবাসী সান্ত্বনা দিতে এলে অসহায় পিতা -- মাতা এখন আহাজারী করে সন্তানের মৃত্যূ কামনা করছেন। তারা বলেন, ‘ক্রসফায়ারে তাকে মেরে ফেলা হোক’।
আব্দুস সালাম কালিয়াকৈর থানা বিএনপির সহ সভাপতি।
