২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের নাইক্ষংছড়িতে বিপুল অস্ত্র - শস্ত্র উদ্ধার, ৩ বিদেশী গেরিলা আটক

পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী দূর্গম নাইক্ষংছড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপুল পরিমান অস্ত্র - শস্ত্র উদ্ধার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পৃথক এক ঘটনায় তারা রুমা বাজার এলাকা থেকে আটক করেছে সন্দেহভাজন তিন জন মায়ানমারের গেরিলা সদস্য।  নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, তারা গত শুক্রবার রাত থেকে নাইক্ষংছড়ি এলাকায় ৯ ঘন্টার টানা অভিযান চালায়। অভিযানে ছাগল খাইয়া মৌজার গহীন জঙ্গল থেকে উদ্ধার করা হয় চারটি রাশিয়ান এলএমজি, সাতটি জার্মানীর নাইনএমএম পিস্তল, এলএমজি’র ১৪টি ড্রাম ম্যাগাজিন, ১৮ টি লং ম্যাগাজিন, দু’হাজার ৫০০ রাউন্ড নাইনএমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এদিকে শুক্রবার রাত ৯ টায় রুমা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় তিনজন বিদেশী নাগরিককে। আটককৃতরা হচ্ছে: না হাই খুমি, খিং চাই খুমি এবং সে হাইলে খুমি। সংশ্লিষ্টদের ধারণা, তারা সবাই মায়ানমারের কোনো বিচ্ছিন্নতাবাদী গ্র“পের গেরিলা সদস্য।