২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার বার কাউন্সিলের বর্দ্ধিত মুলতবি সভা

বাংলাদেশ বার কাউন্সিলের বর্দ্ধিত মুলতবি সভা শুক্রবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সভায় ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণ এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম, ঝালকাঠি, গাজীপুর এবং নেত্রকোনায় বোমা হামলায় নিহত ও আহতের ঘটনার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক পরিস্থিতির অব্যাহত অবনতি নিয়ে আলোচনা করা হবে।

বার কাউন্সিল সূত্র জানায়, সভায় বার কাউন্সিল নেতৃবৃন্দ ছাড়াও ৮২ টি বার কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।  

চলতি বছরের ১৩ মে বার কাউন্সিল প্রথম বর্দ্ধিত সভা আহ্বান করা হয়। সে সময়ে সভার আলোচ্যসূচি এবং অব্যবস্থাপনা নিয়ে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় সভা মুলতবি ঘোষণা করা হয়।

পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সে সময় বিবৃতি দিয়ে নোটিশ জারি করেছিলেন যে বর্দ্ধিত সভা আহ্বান করা ভাইস চেয়ারম্যানের আওতায় পড়ে না।