২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিদ্যালয়ে ইসলামি শিক্ষা চালু করা না হলে প্রধান শিক্ষককে বোমা মেরে হত্যার হুমকি

ইসলামি শিক্ষা চালু না করলে বোমা মেরে হত্যা করা হবে বলে নীলফামারীর চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে জেএমবি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মঙ্গলবার ডাকযোগে এ চিঠি পেয়ে প্রধান শিক্ষক আবদুস সামাদ বসুনিয়া বুধবার চিলাহাটিতে পুলিশের অভিযোগ তদন্ত কেন্দ্রে একটি জিডি করেছেন।

চিঠিতে বলা হয়, অবিলম্বে বিদ্যালয়ে ইসলামি শিক্ষা চালু না করা হলে প্রধান শিক্ষক ও তার পরিবারকে বোমা মেরে হত্যা করা হবে। চিঠির প্রেরকের জায়গায় জেএমবি লেখা ছিল।

এর আগে নীলফামারী বালক উচ্চ বিদ্যালয়ে একই ধরনের হুমকি দেওয়া হয়।