২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা বন্দরে ১ নং সতর্কতা সংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি গভীর নিুচাপ সৃষ্টি হয়ে বুধবার সকালে পশ্চিম-উত্তর দিকে ধেয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুন্দ্র বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এদিকে নিু চাপের কারণে বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলীয় অঞ্চলে কাছাকাছি  এবং নিরাপদ দূরুত্ব বজায় রেখে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

নিুচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, কক্সবাজার বন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মংলা বন্দর থেকে ১২১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘনিভূত হয়েছে।

এক বিশেষ আবহাওয়া বার্তায় আরও জানান হয়েছে নিুচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আসছে এবং যেকোন সময় সাগর উত্তাল হয়ে উঠতে পারে।

নিুচাপটির কেন্দ্রে গতিবেগ সর্বোচ্চ ৪৮ কিলোমিটার এবং এটি ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘূর্নন গতি নিয়ে এগিয়ে যাচ্ছে।