নরসিংদীতে ট্রাকের চাপায় ১ কনস্টেবল নিহত এবং অপর ১ আহত
নরসিংদীর ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের বসন্তপুর নামক স্থানে মঙ্গলবার রাত সোয়া আটটায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় নরসিংদী সদর থানার পাঁচদোনা পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কনস্টেবল সুনীল বৈদ্য (২২) নিহত ও অপর কনস্টেবল দুলাল মিয়া (২২) গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, নৈশকালীন টহল দেয়ার জন্য পাঁচদোনা ফাঁড়ি পুলিশের ম্যাক্সি পিকআপ (ঢাকা মেট্রো-থ-১১-১৪০৯) বসন্তপুর নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ম্যাক্সিটি দুমড়ে মুচড়ে যায় এবং পুলিশ কনস্টেবল সুনীল বৈদ্য ও দুলাল মিয়া গুরুতর আহত হয়।
তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর সুনীল বৈদ্য মারা যায়। অপর আহত দুলাল মিয়াকে জরুরি ভিত্তিতে ঢাকা পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত পুলিশ কনস্টেবলের লাশ ময়না তদন্ত শেষে বুধবার সকালে তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রামে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
