রাজধানীর বাসাবো থেকে ১টি বোমা উদ্ধার
রাজধানীর বাসাবো এলাকার ওহাব কলোনী থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে র্যাব-৩ একটি তাজা বোমা উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, ওহাব কলোনীতে রাত আটটার দিকে এলাকাবাসী লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে সবুজবাগ থানায় খবর দেয়।
সবুজবাগ থানা পুলিশ বিষয়টি র্যাব-৩-কে অবহিত করলে তারা এসে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে।
এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
