২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত সেবা দিলে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্যে যেতে হবে না

আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে। উন্নত সেবা দিলে আর রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্যে যেতে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম)--এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সেমিনার ২০০৫--এর উদ্বোধনী দিনে বক্তারা এ কথা বলেন।

বিএসএম--এর প্রেসিডেন্ট অধ্যাপক কেএম রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  মিজানুর রহমান সিনহা।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের সাহায্য ছাড়া দেশের সকল স্তরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। ডাক্তাদের সততা, নিষ্ঠা ও আস্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়া একান্ত প্েরয়াজন। 

সভাপতি বলেন, ডাক্তারদের বিশেষজ্ঞ হয়ে ওঠার আগে অবশ্যই ইন্টার্নিশিপের ওপর বেশি গুও“ত্ব দিতে হবে। যাতে প্রত্যেক ডাক্তার রোগীদের নির্দিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠাতে পারেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক এমএ হাদী এবং বিএমএ’র মহাসচিব অধ্যাপক এ জেডএম জাহিদ হোসেন।

এতে অংশগ্রহণ করেন-- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীগণ।

তারা সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যা যেমন, বার্ড ফ্লু, এইডস, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, বিষক্রিয়াসহ বিভিন্ন বিষয়ের প্রতিকার নিয়ে আলোচনা করেন।

এ সেমিনার চলবে বুধবার পর্যন্ত চলবে।