টঙ্গিতে জেএমবি সন্দেহে ৩ জন গ্রেপ্তার
টঙ্গির তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের রানাভোলা গ্রাম থেকে পুলিশ রোববার ভোরের দিকে জেএমবি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল--আনোয়ারুল হক (২০), মাহাবুবুর রহমান (২৫) এবং আব্দুল মান্নান (২০)।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
