পাবনায় কারাগারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক হাজতিদের মধ্যে সংঘর্ষ, ২০ আহত
পাবনা জেলা কারাগারের ভেতরে শনিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দু’দল হাজতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
কারাগার সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে জেলে আটক আওয়ামী লীগ নেতা কিরন, গামা ও শফি এবং বিএনপি নেতা সুজন ওরফে ফাউল সুজন ও তার কয়েকজন সঙ্গীকে ওয়ার্ডের বাইরে দর্শনার্থী কক্ষে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্যে আনা হয়। এসময় দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যাযে তারা থালা, বাটি, প্লেট ও লাঠি নিয়ে সংঘর্ঘে লিপ্ত হয়। এতে কারারক্ষীসহ উভয় গ্র“পের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পুরো কারাগারে উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়লে হুইসেল বাজিয়ে হাজতিদের তলব করে সংঘর্ষে লিপ্ত হাজতিদের নিবৃত্ত করা হয়।
এ ব্যাপারে পাবনা কারাগারের সুপার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে দায়িত্বরত কারারক্ষী হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
