আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ৩ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে--‘উন্নয়ন কর্মকাণ্ড : প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার।’
দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তর, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, ন্যাডপো, এডিডিসহ প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
শনিবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এছাড়া এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে আগামী ৫ ডিসেম্বর থেকে পাঁচদিন ব্যাপী প্রতিবন্ধিতা বিষয়ক মেলা অনুষ্ঠিত হবে।
ওইদিন বেলা ১১টায় অর্থমন্ত্রী এ মেলার উদ্বোধন করবেন।
মেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনগুলোর উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত হবে।
এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
