সরকারকেই বোমাবাজদের খুঁজে বের করতে হবে: শেখ রাজ্জাক আলী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেছেন, আত্মঘাতী বোমাবাজ ও তাদের মদদদাতাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। আর এক্ষেত্রে এ সংকট উত্তরণে বিরোধী দলগুলোর উচিত সরকারকে সাহায্য করা।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারি ও বিরোধী দলের সকলেই আতংকিত।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে ব্যর্থ হয় তাহলে পরিস্থতির আরো অবণতি ঘটবে।
খুলনা থেকে বিডিনিউজের সাথে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, জঙ্গিদের মোকাবেলায় সরকার যথেষ্ঠ উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা এব হামলা চালাচ্ছে। কিন্তু তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি তা আমি জানিনা।
তবে বোমাবাজদের খুজে বের করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
