২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল চলাকালে বগুড়ায় বিএনপি--আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১০

জেলার অন্যত্র শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হলেও বৃহ¯পতিবার সকালে ধুনট উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় তিনটি মোটর সাইকেলের অগ্নিসংযোগ ও ভাংচুর এবং কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোঁসাইবাড়ি বাসস্ট্যান্ড চারতলার সামনে সমবেত ও মিছিলের প্রস্তুতি নেয়। ধুনট থানার পুলিশ মিছিলে বাধা দেয়। তখন নেতাকর্মীরা সেখানে সমাবেশ করার প্রস্তুতি নেন। এসময় বিএনপি নেতা পৌর চেয়ারম্যান আলিমুদ্দিন হারুন, থানা বিএনপির সাধারণ স¤পাদক তৌহিদুল আলম মামুন ও সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিমের নেতৃত্বে হরতালের বিপক্ষে একটি লাঠি মিছিল পুরাতন কোর্ট চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের দিকে যায়।

ওই মিছিল দেখে হরতালের সমর্থনে থানা আওয়ামী লীগ সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক ও সাধারণ স¤পাদক জিএম বাদশার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চারমাথা এলাকায় এলে বিএনপির কর্মীরা মিছিলের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া ঘটে। তখন আলিমুদ্দিন হারুনকে লাঞ্ছিত করা হয়। এতে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা আওয়ামী লীগ সমর্থক আইয়ুব, মমতাজসহ তিনজনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের দু’টি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া থানা যুবদলের সভাপতি উজ্জ্বলের মোটর সাইকেলটিও ভাংচুর করা হয়। মারপিটে আহতদের মধ্যে যুবলীগ কর্মী জুলফিকার আলী ভুট্টো ও বিএনপি নেতা মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। বেলা ১২টার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে আ’লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। পরবর্তীতে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তারে তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালায়। এছাড়া বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে মহড়া দেয়।