২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ২৩ জঙ্গি আটক

দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে ভারতীয় নাগরিকসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

রাজশাহী, সিলেট, কুড়িগ্রাম, নরসিংদী, জয়পুরহাট, রংপুর সিরাজগঞ্জ, ফেনী, চট্টগ্রাম ও ঠাঁকুরগাও থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর উপশহর এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য সন্দেহে ওবায়দুর রহমান নামে একজনকে আটক করে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময়ে পুলিশ তার কাছ থেকে পাকিস্তানের লস্করে তায়েবা, জয়সে  মোহাম্মদ’র নোটবুক, আল তাওহীদ এবং আহলে হাদীসের বই পত্র পাওয়া যায়।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে জেএমবি সন্দেহে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার রাতে সন্দেহভাজনভাবে এদিক সেদিক ঘোরা ফেরা করার সময় নাজির আহমেদ (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে নিজের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফখিরদাঙ্গা গ্রামে বলে জানিয়েছে।

৯/১০ বছর ধরে সে ঢাকা ও বালিয়াডাঙ্গীতে দর্জির কাজ করে আসছে বলেও পুলিশকে জানায়। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ বলেছে গতিবিধি সন্দেহজনক ছিলো বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, রংপুরের কোর্ট এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশ জেএমবি সন্দেহে আজিজুল ইসলাম (২০) এবং ষৈয়দ হোসেন (১৩) নামে দুই যুবককে আটক করে।

বিডিনিউজ জয়পুর হাট প্রতিনিধি জানান, জেলার কালঅই থানা পুলিশ বুধবার ভোররাতে জেএমবি সেন্দহে চারজনকে আটক করেছে।  গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল হামিদ (৪১), হাফিজুর রহমান (৪০), রশিদুল ইসলাম রশিদ (২৫) এবং খলিলুর রহমান (৪৩)। চারজনের মধ্যে হামিদ ও হাফিজুর ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলার তালিকাভুক্ত আসামি।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী ডিবি পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার জর্জ কোর্ট এলাকায় ঘোরাঘুরি করার সময় জেএমবি সন্দেহে তিনজনকে আটক করেছে। এসময়ে পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. এরশাদ (২১), মাহমুদ হাসান (২২) এবং মো. খোকন মিয়া। এ ব্যাপারে নরসিংদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার চিলমারিতে বুধবার রাতে পাইলট স্কুল মাঠে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় জনতা জেএমবি সন্দেহে নচারজনকে আটক করে পুলিশৈ সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলো  আকবর আলী মুন্সি (৪৫), সুরুজ আলী (৩৫), নাজিম উদ্দিন (৫০) এবং হাবিবুর আলী শেখ (৫০)। তাবিজ বিক্রির ছদ্মবেশে তারা ওই এলাকায় এসেছিল। তাদেরকে জেল হাজতে প্রেরণেল নির্ধেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে বৃহস্পতিবার পুলিশ সন্দেহভঅজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো- জিয়াউর রহমান (২২) এবং মাদ্রাসা শিক্ষক আব্দুল জলিল (৩২)। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে জেএমবি সন্দেহে পুলিশ বৃহস্পতিবার বিকালে শহেরর ট্রাংক রোড়ে আইনজীবীদের সমাবেশের পাশে ঘোরাঘুরির সময় জেহাদী বই ও অডিও ক্যাসেটসহ দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে।

আটককৃতরা হলেঅ-নূরে রহমান সাদ্দাম (১৪) এবং ইমাম হোসেন (১৪)।

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, বুধবার দুপুর ২ টার দিকে স্থানীয় কোতোয়ালী থানা পুলিশ জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য সন্দেহে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবককে আটক করে। সে ১৭ আগস্ট চাঁদপুরে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে চাঁদপুরে পাঠিয়ে দেয়।

বিডিনিউজ চট্টগাম প্রতিনিধি জানান, চট্টগ্রামে বোমা বিস্ফোরণের মাত্র ৬০ ঘন্টার মধ্যে পুলিশ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের প্রধান প্রবেশ পথের চেকপোস্টে দুই সন্দেভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-মজিদ এবং শামসুল। সিএমপি গোয়েন্দা অফিসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদষ্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

অন্যদিকে বুধবার রাতে পুলিশ নগরীর বাকালিয়া এলাকা থেকে হাফেজ জয়নাল আবেদীন কুতুবি নামে একজনকে আটক করে। সূত্র জানায়, সে আফগাস্তিান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে।