২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর স্থগিত

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংযুক্ত আরব আমিরাত সফর বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। শনিবার তার এ সফরে যাওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তবে নির্ধারিত সময়ে তিনি সৌদি আরব সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জাানিয়েছে।

৭ ডিসেম্বর থেকে মক্কায় শুরু হতে যাওয়া ওআইসি সম্মেলনে যোগদানের পথে তার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল। সে দেশের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে বেগম জিয়ার এ সফর পূর্বে নির্ধারিত ছিল।

সফরের নতুন সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি বলে সূত্র জানায়। বিশেষ ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মক্কা যাচ্ছেন, এটুকুই কেবল জানানো হয়।