২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর--ডাকাত ধরে হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিলেন ফেনী পৌর চেয়ারম্যান

ফেনী পৌরসভার চেয়ারম্যান এবং জেলা বিএনপির সহ--সভাপতি জনসাধারণকে চোর--ডাকাত ধরে হাত পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন । শুক্রবার রাতে আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক এক সভায় তিনি এ পরামর্শ দেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

শহরের ১০নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সামনে আয়োজিত এ সভায় পৌর চেয়ারম্যান নুরুল আবসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন।

ফেনী থানার ওসি রুহুল আমিন সিদ্দিকী এবং ওয়ার্ড কমিশনার ওমর ফারুকও সভায় উপস্থিত ছিলেন। তবে ওসি এবং ওয়ার্ড কমিশনার এব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।