খুলনা বিএনপি অফিসের পেছনে বোমা বিস্ফোরণ, বোমা ও সরঞ্জাম উদ্ধার, আটক ৩
খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের পেছনে বুধবার সকালে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক এবং একটি তাজা বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।
সূত্র জানায়, সকাল আটটার দিকে মহানগর বিএনপি অফিসের পেছনে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রচন্ডতায় সমগ্র এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। এসময় একই ভবনের তৃতীয় তলার একটি মেসে পুলিশ অভিযান চালিয়ে একটি তাজা বোমা, ইলেকট্রিক তার এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন যুবককে আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
