২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পৃথক দু’টি হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন

নারায়নগঞ্জে পৃথক দু’টি হত্যা মামলায় দু’জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

জেলা দায়রা জজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শান্ত ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার সময় খুন হন।

এ মামলার আসামি রাশেদকে ফাঁসি ও রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে বন্দর থানার কালাম হত্যা মামলায় আনোয়র নামে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।

১৯৯৮--এর ২৯ এপ্রিল আনোয়ারের নৌকা কালাম না বলে নিয়ে গেলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে প্রহার করে কালামকে হত্যা করে। কালামের মা এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করেন।