২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫--২০০৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষা বুধবার থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সূত্র জানায়, এ বছর প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ২৪টি বিভাগের প্রায় ১,৩০০ আসনের বিপরীতে মোট ৫৫ হাজার ৬০৮টি আবেদনপত্র জমা পড়েছে।

লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ‘ক’ ইউনিটের পরীক্ষা ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, ‘ঘ’ ইউনিটের ৩ থেকে ৫ ডিসেম্বর, ‘গ’ ইউনিটের ৫ থেকে ৮ ডিসেম্বর এবং ‘খ’ ইউনিটের পরীক্ষা ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রতিদিন পাঁচ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল ৩১ জানুয়ারি প্রকাশিত হবে।