আইইবি’র নির্বাচনে আখতার-মঞ্জুর পরিষদ বিজয়ী
দেশের øাতক প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ২০০৬--০৭ সালের মেয়াদের নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে সরকার সমর্থক আখতার--মঞ্জুর পরিষদ বিজয়ী হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল মাত্র তিনটি পদ পেয়েছে।
এ পরিষদের নেতৃত্বে রয়েছেন বর্তমানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী আনহ আখতার হোসেন। তিনি বর্তমানে সংগঠনের অবৈতনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে আইইবি সূত্রে জানা যায়।
ওই পরিষদ থেকে অবৈতনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। এছাড়াও একই পরিষদ থেকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতৃত্বে ছিলেন প্রকৌশলী নূরুল হুদা। তার নেতৃত্বাধীন প্যানেল মাত্র তিনটি পদ পেয়েছে।
এবারের নির্বাচনে দুটি পরিষদ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। সারাদেশের মোট ১১ হাজার ৭০০ প্রকৌশলী ভোটার তাদের ভোটাাধিকার প্রয়োগ করেন।
২৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে আইইবি’র নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এর আগে ২৪ নভেম্বর ভোট নেয়ার কথা ছিল। তবে বিরোধী দলের হরতালের কারণে তারিখ পরিবর্তন করা হয়।
