২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ২ মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: আসামি ৩১ যুব ও ছাত্রলীগ কর্মী

বরিশালে যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে জোট সরকারের সময় দায়ের করা দু’টি মামলা চাঞ্চল্যকর চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

স্থানীয় আওয়ামী লীগ মামলা দু’টিকে রাজনৈতিক মামলা বলে দাবি করে বলেছে, মামলাগুলো দায়েরের চার বছর পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে নেতা--কর্মীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা প্রদানের উদ্দেশ্যেই জোট সরকার এ কাজ করেছে। 

অপর দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুজিবর রহমান নান্টু এ অভিযোগ অস্বীকার করে বলেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

১৯৯৮ সালে বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র মজিবুর রহমানের মালিকানাধীন কারিকর বিড়ি কারখানায় যুব ও ছাত্রলীগের সাত কর্মী ভাংচুর করেছে--এ অভিযোগে ২০০১ সালের ১ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়।

অপর মামলাটি দায়ের করা হয় ২০০১ সালের ২৪ জুন। ১৪ জুলাই নগরীর বিসিক এলাকায় যুবদল কর্মী রাহাত খান হত্যায় জড়িত থাকার অভিযোগে ২৪ ছাত্রলীগ নেতা--কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।