২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’র অভিষেক ও অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী সেনানিবাসে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রথম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদের অভিষেক এবং রেজিমেন্টের চতুর্থ অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

অনুষ্ঠানে জেনারেল মইন ইউ আহমেদকে আনুষ্ঠানিকভাবে ‘কর্ণেল অব দি  রেজিমেন্ট’র ব্যাজেস অব র‌্যাংক পরিয়ে দেন কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক লেঃ কর্ণেল বি এম জাহিদ হোসেন এবং প্রবীণতম জুনিয়র কমিশন্ড অফিসার অনারারী ক্যাপ্টেন শফিকুর রহমান।