২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জঙ্গি নেতাদের পোস্টার ছিড়ে ফেলা হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও ছিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে ধরিয়ে দিতে ছবি সংবলিত পঞ্চগড়ের বিভিন্ন স্থানে সাটানো পোস্টারগুলি কে বা কারা ছিড়ে ফেলছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের প্রকাশিত শায়খ রহমান ও বাংলা ভাইকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত বিভিন্ন আকৃতির পোস্টারগুলি কে বা কারা ছিড়ে ফেলছে। পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য পোস্টার সাটানো হয়েছিল। কিন্তু গত কয়েকদিনে এসব পোস্টার রাতের অন্ধকারে ছিড়ে ফেলা হয়েছে। বর্তমানে জেলার কোথাও জঙ্গি নেতাদের এসব পোস্টার দেখা যাচ্ছে না।

পুলিশের ধারণা জেএমবি’র সদস্য ও তাদের সঙ্গে সংশ্লি¬স্ট কেউ এ কান্ড ঘটিয়েছে। তবে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির জানান, কারা এসব পোস্টার ছিড়ে ফেলেছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।