আব্দুল হালিম নতুন মন্ত্রীপরিষদ সচিব
সরকার বৃহস্পতিবার আব্দুল হালিমকে নতুন মন্ত্রীপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
ড. সা’দত হুসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বুধবার শেষ হওয়ায় আব্দুল হালিমকে নতুন মন্ত্রীপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রীপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে আব্দুল হালিম সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পর পর তিনবার ড. হুসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধির পর এবার আর মেয়াদ বাড়ানো হয়নি। তার বিদায়ের পর সিভিল সার্ভিসে সিএসপি’র (সিভিল সার্ভিস অব পাকিস্তান) আর একজনমাত্র কর্মকর্তা অবশিষ্ট রইলেন।
প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. কামাল সিদ্দিকি সিএসপি’র সর্বশেষ কর্মকর্তা। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত।
