২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আঁখি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঞ্চল্যকর আঁখি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র--ছাত্রীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে উপজেলা নির্বাহী কমকর্তাকে স্মারকলিপি প্রদান করে।

২০ নভেম্বর শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জায়গীর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে (প্রথম শ্রেণীর ছাত্রী) আঁখিকে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে শামীম ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর সেফটি ট্যাংকে ফেলে দেয়।