খুলনায় পুলিশের ওপর বোমা হামলায় সদর থানার দু’টি মামলা দায়ের, গ্রেপ্তার ১
খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় সদর থানার দু’টি মামলা দায়ের করা হয়েছে।
সার্জেন্ট আবদুল কাদের বাদি হয়ে রোববার রাতে খুলনা সদর থানায় বিস্ফোরক ও হত্যা প্রচেষ্টা আইনে মামলা দু’টি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আলমগীর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে নগরী থেকে পুলিশ ৩৫ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্য থেকে যাচাই বাছাই করে শুধু আলমগীরকে আটক রেখে বাকীদের ছেড়ে দেওয়া হয়।
রোববার রাতে ট্রাফিক কনস্টেবল জনি দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় আহত হন।
