২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ২ সহোদরের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কেরানীগঞ্জে ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায় দুই সহোদরকে ফাঁসি এবং অপর পরিবারের তিন ভাইসহ দশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিচারকব মোহাম্মদ সামসুল হক ফাঁসির আদেশপ্রাপ্ত ওমর শেঠসহ পাঁচজনের উপস্থিতিতে সোমবার এ রায় দেন। ফাঁসির রায় হওয়া অপর আসামি মামুন শেঠ এবং অন্য আসামিরা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো-- হানিফ শেঠ, জাহাঙ্গীর, আকমল, আনোয়ার হোসেন, সেলিম, বাবুল, মোক্তার, আবদুল মান্নান, আলী শেঠ, এবং আসলাম শেঠ।

অপর আসামি কামাল ওরফে ধলু পলাতক অবস্থায় মারা যাওয়ায় তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০১  সালের ২৭ জুলাই রাত পৌনে ৮টায় পূর্ব আগানগরে আলম শপিং প্লাজার তৃতীয় তলায় মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার কয়েকজন সঙ্গীর সাথে তার গোডাউনে বসে আলাপ করছিলেন। এসময় আসামিরা তাকে পূর্ব শত্র“তার জের ধরে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পূর্ব আগানগর ক্ষুদ্র ব্যবসায়ী ও মালিক সমবায় সমিতির সভাপতি গোলাম মোস্তফা রিমন কেরাণীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারকালে রাষ্ট্রপক্ষে মোট ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়।