২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের লিফটের সামনে দুই মিনিট আটকে ছিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার জাতীয় সংসদ ভবনে তার জন্যে নির্ধারিত লিফটের সাননে দুই মিনিট আটকা পড়েছিলেন। পরে অন্য লিফটে তিনি নীচে নেমে আসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:07 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ ভবনের তিনতলা থেকে নীচে নামার জন্যে তার জন্যে নির্ধারিত লিফটের সামনে এসে দেখেন লিফট নয় তলায় চলে যাচ্ছে। এসময় তিনি দুই মিনিট লিফটের সামনে অপেক্ষা করেন। পরে তিনি অপর একটি লিফটে নিচে নেমে আসেন।

জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন এম ফারুক জানান, লিফট ম্যানেজারের অসাবধানতার কারণে এক তলায় থাকা লিফটের নয় নম্বর চাবিতে চাপ পড়ে গেলে এ ঘটনা ঘটে। এসময় প্রধানমন্ত্রীর লিফট বাইরে থেকে পাহারায় ছিল পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর লিফট রিজার্ভ করা থাকে, ফলে বাইরে থেকে কল দিয়ে তা থামানো সম্ভব নয়।

এ ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং হুইপ শহীদুল হক জামাল লিফটম্যানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা--কর্মচারীদের ভর্ৎসনা করেন। তবে কাউকে চাকুরিচ্যুত করা হয়নি বলে জানা গেছে। সার্জেন্ট অ্যাট আর্মস একে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।