পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজীরহাট রুটে পাঁচ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ
পদ্মা ও যমুনায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজীরহাট নৌ-রুটে রোববার ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
এ সময় যানবাহন বোঝাই কয়েকটি ফেরি মাঝ নদী ও ঘাটে আটকে গেলে এবং পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সকাল নয়টায় ঘন কুয়াশা কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে আসে।
