২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রোববার বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিডিআর সূত্র জানায়, সকালে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চর চিলমারীর ১৫৭ নং মেইন পিলারের কাছে ভারতের মুর্শিদাবাদ জেলার চরভদ্রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী পাঁচ গরু ব্যবসায়ীকে উদ্দেশ করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম ওরফে রুবেল বিশ্বাস নিহত হয়। বিএসএফ নিহতের লাশ ভারতীয় সীমানায় অভ্যন্তরে নিয়ে যায়। রুবেল দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কান্দিরপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।