২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জঙ্গি সন্দেহে ২ মহিলা ও এক শিশুসহ ৫ জন আটক

পাবনা পুলিশ শনিবার রাতে জঙ্গি সন্দেহে জেলার ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা পালপাড়া থেকে দুই মহিলা এবং এক শিশুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 01:07 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গ্রেপ্তারকৃতরা হলো-সুনামগঞ্জের ক্ষিদিরপুর গ্রামের আবু আহম্মদের ছেলে ইউসুফ আহমেদ, তার স্ত্রী আয়শা বেগম, ভোলা জেলার বাজারীগঞ্জ গ্রামের আজাহার শিকদারের ছেলে হাফেজ আব্দুল্লাহ শিকদার, তার স্ত্রী তাসলিমা বেগম। তাদের সঙ্গে সাত বছর বয়সী আলী আকবর নামে একটি শিশুও রয়েছে।

আটককৃতরা জানায়, ভোলার চর ফ্যাশন কলেজের অধ্যাপক আব্দুল মজিদ তাদের আমীর। তার নির্দেশেই পাবনা অঞ্চলে তারা কালেমা দাওয়াত দিতে এসেছে।

পুলিশ জানায়, এরা দুই মাস ধরে কালেমার দাওয়াত দেওয়ার কথা বলে ভাঙ্গুড়া পৌরসভায় বাসা ভাড়া করে ছিল। তাদের চালচলন সন্দেহজনক ছিল। গ্রেপ্তারকৃতদের সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তাদের দেওয়া ঠিকানায় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট থানায় বেতার বার্তা পাঠিয়েছে।