সার্ক সম্মেলন সফল করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন তিনি।
২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় দফতর পরিদর্শন করলেন।
পধানমন্ত্রীর সফর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাফল্যের জন্যে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি যেসব ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিলো সেগুলো কাটিয়ে ওঠা এবং সমন্বয়ের অভাব দুর করার ওপর গুরুত্বারোপ করেছেন।
তবে, মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর এ কর্মসূচির খবর পরিবেশনের জন্যে কোন সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি।
