২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫দিন ধরে অচল

মাস্টাররোল শ্রমিক-কর্মচারি এবং এডহক ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক-কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ দিন ধরে অচল হয়ে আছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনো কোনো উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরো জটিলতার পথে এগুচ্ছে।

এডহক খণ্ডকালীন শিক্ষক-কর্মকর্তা পরিষদের সভাপতি এসএম হেমায়েত জাহান বলেন, তাদের দাবি মেনে না নেয়া হলে আন্দোলনাকারীরা নিরুপায় হয়ে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন শুরু করবে।

গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ৪১ জন এডহক শিক্ষক-কর্মকর্তা ও ১০৮ জন শ্রমিক-কর্মচারি তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছে।