বোমা হামলায় ২ বিচারক নিহত হওয়ার ঘটনায় ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা
বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনায় বুধবার বিকেলে ঝালকাঠি কালেকটরেট সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোমা হামলার পরিপ্রেক্ষিতে বিরাজমান আইনশৃঙ্খলাসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অনুরূপ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক আবু তালেব মোল্লার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
