২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুঘরে ৫ দিনব্যাপী বিজ্ঞান গ্রন্থ মেলা

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলীনী কান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বৃহস্পতিবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিজ্ঞান গ্রন্থ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিজ্ঞান গ্রন্থবর্ষ ২০০৫ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্ববধানে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান বিষয়ক বই নিয়ে আয়োজিত এ মেলায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্যে ৩০ শতাংশ কমিশনে বই কেনার সুযোগ থাকবে।

বিজ্ঞান গ্রন্থ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্যে খোলা থাকবে।

মেলা উপলক্ষে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ ছাড়া এ মেলায় বিভিন্ন সেমিনারও অনুষ্ঠিত হবে।

মেলা ২১ নভেম্বর পযর্ন্ত চলবে।