২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটায় রাশ মেলা শুরু

রাশ মেলা শুরু হওয়ায় পৃথিবীর অন্যতম সমুদ্র সৌকত কুয়াকাটা এখন লোকে লোকারণ্য। সোমবার শুরু হয়েছে চারদিন ব্যাপী এই মেলা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মেলা উপলক্ষে হোটেল, মোটেল, বাংলো এমনকি আশ পাশে স্থানীয়দের বাসা-বাড়িতেও স্থান সংকুলান হচ্ছে না। বাস, ট্রাক, মাইক্রোবাস, লঞ্চ, ট্রলার বোঝাই দেশী-বিদেশী পূন্যার্থী ও পর্যটকরা কুয়াকাটায় ভিড় জমায়।

পূন্যøান এবং সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে পেয়ে তাদের সব কষ্ট দূর হয়ে গেছে।

রাশ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, শনি ও রোববার প্রায় ৩০ হাজার মানুষ কুয়াকাটায় গেলেও মঙ্গলবার এ সংখ্যা লাখ অতিক্রম করতে পারে। অন্যদিকে রাশ উপলক্ষে সৈকত পাড়ের বিপণীগুলোতে আলোক সজ্জা করা হয়েছে, দোকানগুলোতে তোলা হয়েছে হরেক রকম পণ্য।

প্রায় দু’শ বছর ধরে কুয়াকাটায় পূর্ণিমা তিথিতে রাশ মেলা ও পূন্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও প্রতিবেশী ভারত ও মায়ানমার থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ এ মেলায় অংশ নেয়।

সনাতন হিন্দু ধর্ম মতে, বহু বছর আগে ভগবান শ্রী কৃষ্ণ কোনও এক সাধককে স্বপ্নে গঙ্গায় স্নান করতে নির্দেশ দেন। এর পর থেকে এই গঙ্গা স্নান চলে আসছে। শ’ শ’ বছর ঘুরে মেলার পরিধি ও ব্যাপকতাও বৃদ্ধি পেয়েছে।

কুয়াকাটা ছাড়াও বাগেরহাটের দুবলার চরেও রাশ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূণ্য স্নানের আয়োজন করা হয়েছে। এছাড়াও গীতা-ভগবত পাঠ, কীর্তন ও শ্রী কৃষ্ণের জীবনীর ওপর আলোচনাসহ রাশ পূজা অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশে রাশ উৎসব উদযাপনের লক্ষে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র, ফায়ার ব্রিগেডের মাধ্যমে পানি সরবরাহ, সৈকতে ১৫ টি অস্থায়ী স্নানের স্থান ও যাত্রী পরিবহনের লক্ষে অতিরিক্ত ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।