চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২১ জন বাংলাভাষীকে পুশ ব্যাক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ২১ বাংলাভাষী ভারতীয় নাগরিককে বিডিআর রোববার গভীর রাতে ফেরত পাঠিয়েছে।
২৮-রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল জাহিদ হাসান বিডিনিউজকে জানান, বিডিআর রোববার গভীর রাতে সীমান্তের ২০৪ নং পিলারের দীঘল ঘুঘিয়া এলাকা দিয়ে ২১ জন বাংলাভাষী ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে।
শনিবার গভীর রাতে মালদহ জেলার ২৭ বিএসএফ পেট্রোলঘর ক্যাম্পের জোয়ানরা ১১ জন পুরুষ, ছয় জন মহিলা ও চার শিশুকে দিল্লী এলাকা থেকে ধরে নিয়ে এসে পুশ ইন করে।
