মনমোহনের সিংয়ের সাথে বি চৌধুরীর সাক্ষাৎ
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী রোববার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে হোটেল শেরাটনে সাক্ষাৎ করেছেন।
বিকেলে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের উন্নয়নে সার্ককে আরো শক্তিশালী ও কার্যকর ব্যাপারে দুই নেতা মতবিনিময় করেন।
বি চৌধুরী ইউরোপীয় পার্লামেন্টের মতো ‘সার্ক পার্লামেন্ট’ প্রতিষ্ঠাসহ ১১টি প্রস্তাব নিয়ে মনমোহনের সাথে আলোচনা করেন।
এসময় মনমোহনের দেওয়া ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেন বি চৌধুরী।
বৈঠকের সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং মাহী বি চৌধুরী, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ, পররাষ্ট্র সচিব শ্যাম শরণ এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীনা সিক্রি উপস্থিত ছিলেন।
