খুলনায় নিহত সাংবাদিকদের পরিবারের সাথে সাফমা সাংবাদিকদের মতবিনিময়
সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশনের (সাফমা) দুই পাকিস্তানি সাংবাদিক খুলনায় নিহত সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন।
সামফার প্রতিনিধি দলের দুই পাকিস্তানি সাংবাদিক নুসরাত জাভেদ ও সাদাফ আরশাদ রোববার সকালে নিহত সাংবাদিক হারুন অর রশীদ, মানিক চন্দ্র সাহা ও হুমায়ুন কবির বালুর পরিবারের সাথে তাদের নিজ নিজ বাসায় সাক্ষাৎ করেন। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সন্ধ্যায় তারা খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
