নারায়ণগঞ্জ সোনালী ব্যাংকে ডাকাতি
নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ সোনালী ব্যাংকে শনিবার গভীর রাতে জানালার গ্রিল কেটে ডাকাত দল ৩০ লাখ ২৭ হাজার নগদ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড নিয়ে গেছে।
সকালে ব্যাংকের কর্মকর্তা কর্মচারিরা ব্যাংকে এসে বিষয়টি জানতে পারেন।
পুলিশ ব্যাংকের দারোয়ান মজিবরকে (৫২) গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা হয়েছে।
