২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশ ইন

সার্ক সম্মেলনকে ঘিরে সীমান্তে যখন রেড এলার্ট চলছে তখন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঘটেছে বিএসএফ কর্তৃক পুশ ইনের ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 02:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিডিআর সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গবাড়ী সীমান্ত দিয়ে শনিবার মধ্যরাতে ২১ জন বাংলাভাষীকে পুশইন করা হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ, সাতজন নারী ও চারটি শিশু রয়েছে।

২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ভারতের মালদাহ জেলার ২৭ বিএসএফ পেট্রোলঘর ক্যাম্পের সদস্যরা রাত ১ টার দিকে তাদের পুশইন করে। এদেরকে দিল্লি এলাকা থেকে ধরে নিয়ে এসে সীমান্তে জড়ো করে পুশইন করা হয়।