পটুয়াখালীতে জেএমবি সদস্য গ্রেপ্তার
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামে অভিযান চালিয়ে শনিবার সকালে পুলিশ এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম আবু জাফর (২৯)।
বাউফল থানা পুলিশ শনিবার তাকে আদালতে হাজির করলে আদালত বিশেষ ব্যবস্থায় জেল হাজতে প্রেরণ করেছে।
১৯৯৬ সালে কক্সবাজারের উখিয়া থানায় ৪১ জন জঙ্গির বিরুদ্ধে সেখানকার আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছিল। ওই মামলায় আবু জাফরের বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছিল। কয়েকমাস কারাভোগের পর হাইকোর্টের মাধ্যমে আবু জাফর জামিনে মুক্তি পায়।
