সাফমা প্রতিনিধি দলের ২ পাকিস্তানি সাংবাদিক শনিবার খুলনা আসছেন
সাউথ এশিয়া ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা) এর দুই পাকিস্তানি সাংবাদিক শনিবার খুলনা আসবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাফমা প্রতিনিধি দলের দুই পাকিস্তানি সাংবাদিক শাহাদাৎ আরশাদ ও নুসরাত জাবেদ শনিবার রাতে খুলনায় এসে পৌঁছাবেন। তারা অবস্থান করবেন নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে। রোববার তারা খুলনা প্রেসক্লাব পরিদর্শন এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন।
এছাড়াও তারা সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে নিহত খুলনার সাংবাদিক পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে সাফমা প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাংবাদিক শাহাদাৎ আরশাদ ও নুসরাত জাবেদ বালাদেশে এসেছেন।
