ভোলায় মেঘনা নদীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনীর সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধ, ৬ জলদস্যুর মৃত্যুর আশংকা
ভোলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনীর সাথে জলদস্যুদের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে ছয় জলদস্যুর মৃত্যুর আশংকা করা হচ্ছে।
বুধবার ভোর রাতে তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন ও মোনাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনার মহেশপুর গুলি বিনিময়ের পর যৌথবাহিনী একটি ছিনতাই করা ট্রলারসহ জিম্মি অবস্থা থেকে চার জেলেকে উদ্ধার করেছে।
কোস্ট গার্ড পুলিশ ও জেলেরা জানান, এক সপ্তাহ ধরে মেঘনায় নতুন জল দস্যু বাহিনী কালা জসিম বাহিনী মেঘনায় ডাকাতি নিয়ন্ত্রণ করেছে। বুধবার ভোর রাতে এ বাহিনীর ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনী স্থল ও নদী পথে অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের ৩০ রাইন্ড গুলির মুখে জলদস্যুরা শত শত গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধের পর যৌথ বাহিনী আলাউদ্দিন মাঝির একটি ট্রলার সহ জিম্মিদশা থেকে জেলে মালেক, রিপন, মাসুম ও কালাম উদ্ধার করেছে।
এসময় পালানোর সময় জেলেরা তিন জলদস্যু শরিফ, ফজলু ও সালাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত জলদস্যুরা জানান, বন্দুক যুদ্ধকালে তাদের ছয় জন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং এদের মারা যাবার সম্ভাবনা রয়েছে।
কালা জসিম মজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে বসে ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণ করে থাকে।
