ভারতীয় সাংবাদিকদের জন্যে সোনারগাঁও হোটেলের বার মিডিয়া সেন্টারে রূপান্তর
সার্ক সম্মেলন কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকদের জন্যে হোটেল সোনারগাঁওয়ের প্রথম তলার ব্যালকনিতে অবস্থিত বারকে মিডিয়া সেন্টারে রূপান্তর করা হয়েছে।
কক্ষের অর্ধেক অংশ জুড়ে তৈরি করা হয়েছে ব্রিফিং রুম। কক্ষের বাকি অংশে ভারতীয় মিডিয়ার জন্য সংবাদ পাঠানোর ব্যবস্থধা করা হয়েছে।
অন্যদিকে সম্মেলনের প্রধান মিডিয়া সেন্টার ও ব্রিফিং রুমগুলোও একই ফ্লোরের বিভিন্ন কনফারেন্স হলে স্থাপন করা হয়েছে।
