২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

কক্সবাজার বাইপাস সড়কের জেলা কারাগার সংলগ্ন এলাকায় সৌদিয়া চেয়ারকোচ ও সাগর সিটি সার্ভিসের একটি যাত্রীবাহী জীপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত এবং আরও ২০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া চেয়ারকোচ (চট্টমেট্রো-ট-১১-০২৩১) ও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা সাগর সার্ভিসের একটি জীপের মধ্যে জেলা কারাগারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়াও পরে একজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়াও এ ঘটনায় দু’গাড়ির অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনায় নিহতরা হলো কক্সবাজার জেলা কারাগারের কারারক্ষী আকমল (৫৫), সাগর সিটি সার্ভিসের ড্রাইভার সৈয়দ আলম (৩৫), হেলপার আবদুল্লাহ (২৫) ও যাত্রী তারেক (২৪)। এছাড়াও আহতদের মধ্যে নিহত কারারক্ষীর পুত্র জনিও রয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।