নারায়ণগঞ্জে একজনকে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী এলাকার বিসিক শিল্প নগরীর কাছে মঙ্গলবার গভীর রাতে একজন হোটেল কর্মচারিকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত কর্মচারির নাম গফ্ফার হোসেন কামাল (২৮)। তার বাড়ি কেরাণীগঞ্জে। সে ওই এলাকার অ্যারাবিয়ান রেস্টুরেন্টে কাজ করত।
পুলিশ ও রেস্টুরেন্ট কর্মচারিরা জানায়, ওই রেস্টুরেন্টের ম্যাসিয়ার আলী হোসেনের সাথে তার দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জের ধরেই কামালকে হত্যা করা হতে পারে।
ঘটনার পর থেকেই আলী হোসেন পলাতক।
ফতুল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
